সাপের সঙ্গে এই তরুণীর অদ্ভুত সম্পর্ক, ৪১ বার কামড় খেয়েও বেঁচে ফিরলেন যেভাবে

উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার জহরপুর গ্রামের এক কিশোরীর শরীরে ৪১ বার সাপের কামড়ানোর ঘটনা চিকিৎসকদেরও হতবাক করেছে। পরিবারের দাবি, সাপের উপদ্রব থাকা সত্ত্বেও সাপ যেন বারবার ওই কিশোরীকেই নিশানা করে কামড়ায়। প্রতিবারই এই কিশোরীকে লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং প্রত্যেকবারই সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বারবার সাপের কামড় খেয়েও অক্ষত থাকায় পরিবার এই ঘটনাকে অতিপ্রাকৃত বলে মনে করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *