সম্পর্কের বাঁধন মজবুত করতে বেশি কথা নয়, জরুরি নীরবতা! জানাল গবেষণা
November 19, 2025

সাম্প্রতিক গবেষণায় উঠে এল দাম্পত্য জীবন সুখের করার এক ভিন্ন কৌশল—মনের বাঁধন গড়ে তুলতে অনর্গল কথার বদলে শব্দহীন মুহূর্তে একসঙ্গে থাকা গুরুত্বপূর্ণ। ব্রিটেনের দি ইউনিভার্সিটি অফ রিডিং-এর এই সমীক্ষা বলছে, রাগ বা অভিমান করে কথা বন্ধ করা নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে নীরবে সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোই দুই মানুষের মধ্যে সংযোগ এবং মানসিক নৈকট্য বহুলাংশে বাড়িয়ে দেয়, যা সুস্থ সম্পর্কের ইঙ্গিতবাহী।