শ্বশুরবাড়ির সন্দেহে ‘অগ্নিপরীক্ষা’ গৃহবধূর! প্রমাণ দিতে জ্বলন্ত কয়লার উপর হাঁটলেন নগ্ন পায়ে
October 7, 2025

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় শ্বশুরবাড়ির টোনার অভিযোগ খণ্ডাতে এক গৃহবধূকে ‘অগ্নিপরীক্ষা’ দিতে হল। রামকোনার একটি দরগায় মোহারম উৎসব চলাকালীন, শ্বাশুড়ির সন্দেহে ওই মহিলা নিজের নির্দোষিতা প্রমাণ করতে নগ্ন পায়ে জ্বলন্ত অঙ্গারের ওপর দু’বার হেঁটেছেন। এ ঘটনায় বাবা এবং অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে মানবাধিকার কমিশন ও পুলিশ তদন্ত শুরু করেছে।