শপিং মলের টয়লেটে ৪০ মিনিট, দরজা ভেঙে তরুণ-তরুণীকে বের করল নিরাপত্তারক্ষীরা
October 6, 2025
October 7, 2025

মালয়েশিয়ার এক জনপ্রিয় শপিং মলের শৌচাগারে অন্তরঙ্গভাবে প্রায় ৪০ মিনিট কাটানোর পর বিতর্কে জড়ালেন এক তরুণ ও তরুণী। বাইরে অপেক্ষারত মানুষের সন্দেহ হওয়ায় মলের নিরাপত্তারক্ষীরা দরজা ভেঙে তাদের বের করে আনেন এবং মারধর করেন। ঘটনার সম্পূর্ণ ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে নেটিজেনদের একাংশ প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের এই প্রবণতার তীব্র সমালোচনা করেছেন।