লক্ষাধিক টাকার ‘দুই মাথা’ সাপ কি সত্যিই বিষাক্ত? সর্প বিশেষজ্ঞের চাঞ্চল্যকর তথ্য
October 6, 2025
October 7, 2025

অনেক মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণা রয়েছে যে রেড আর্থ স্নেক বা লাল মাটির সাপ অত্যন্ত বিষাক্ত এবং এর দুটি মাথা রয়েছে। কিন্তু মাদুরাইয়ের সর্প বিশেষজ্ঞ স্নেক সাকা এই দাবি উড়িয়ে দিয়েছেন; তাঁর মতে, এটি নির্বিষ এবং কৃষকের বন্ধু। এই সাপ ইঁদুর ও ব্যাঙ খেয়ে কৃষকদের উপকার করে এবং এর লেজের অংশটি দেখতে মাথার মতো হলেও এটি একমুণ্ড বিশিষ্ট। তন্ত্রসাধনা বা ওষুধ তৈরির জন্য এই সাপের মূল্য কোটি টাকা, এমন দাবিও তিনি অসত্য বলে জানান।