রেল স্টেশনে ৫০০ টাকার নোট দিলেন যাত্রী, ক্লার্কের কাণ্ডে মুহূর্তে ভাইরাল ভিডিও

উত্তরপ্রদেশের দেওরিয়া রেল স্টেশনের টিকিট কাউন্টারে ৫০০ টাকার নোট দিয়ে কম টাকা ফেরত পাওয়ার অভিযোগে এক যাত্রীর সঙ্গে মহিলা ক্লার্কের তুমুল তর্ক-বিতর্কের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাত্রীটি দাবি করেন, তাঁর ৪২০ টাকা ফেরত পাওয়ার কথা থাকলেও ক্লার্ক তাঁকে মাত্র ৩২০ টাকা দেন এবং অপর এক যাত্রীকেও কম টাকা দেওয়ায় অভিযোগ ওঠে। টিকিট কাউন্টারের কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করে দেন ওই ব্যক্তি, যদিও ভারতীয় রেল এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *