রাতে ম্যাপ করতে গিয়ে ভয়ানক বিপদ, চোর সন্দেহে গুগল টিমকে বেধড়ক মার
October 6, 2025
October 7, 2025

উত্তরপ্রদেশের কানপুরে গভীর রাতে গুগল ম্যাপস টিমের ওপর গ্রামবাসীরা চোর সন্দেহে হামলা চালায়। বিশেষ যন্ত্র বসানো গাড়িতে রাতের আঁধারে রাস্তার ম্যাপিং করার সময় গ্রামবাসীরা মনে করে তারা আসলে তথ্য সংগ্রহ করে চুরির পরিকল্পনা করছে। ভুল বোঝাবুঝির জেরে দ্রুত পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং গ্রামবাসীরা গুগল কর্মীদের বেধড়ক মারধর শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের পর ভুল বোঝাবুঝি মিটলে গ্রামবাসীরা শান্ত হয়।