রাগ সামলাতে না পেরে স্বামীর জমানো ৪ লাখ টাকা চিবিয়ে খেলেন স্ত্রী, চাঞ্চল্য ঘটনায় সকলে হতবাক !

কলম্বিয়ার এক দম্পতির মধ্যে সামান্য ঝগড়া চরম আকার ধারণ করায় ঘটে গেল এক অবিশ্বাস্য কাণ্ড। স্বামী সামান্য বকা দেওয়ায় তীব্র রাগে স্ত্রী ঘর থেকে প্রায় ৪ লক্ষ টাকা (৭ হাজার মার্কিন ডলার) বের করে চিবিয়ে খান। মূলত ঘুরতে যাওয়ার জন্য ওই টাকা জমিয়েছিলেন তারা। রাগের বশে এই কাণ্ড ঘটানোর পর ওই মহিলার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে।

মুহূর্তের মধ্যে পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, নোটের অংশ পেটের মধ্যে আটকে যাওয়ায় জটিলতা তৈরি হয়েছে। এরপর দ্রুত অস্ত্রোপচার করে মহিলার পেট থেকে বেশিরভাগ টাকা বের করে আনা হয় এবং এইভাবেই তার জীবন রক্ষা পায়। চিকিৎসকেরা দম্পতিকে ভবিষ্যতে ঝগড়া না করার পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *