মাস্কের মারাত্মক ফল, করোনার সময় ব্যবহৃত কোটি কোটি মাস্ক এখন ‘কেমিক্যাল টাইম বোম’
October 6, 2025
October 7, 2025

কোভিড মহামারি চলাকালীন ব্যবহৃত কোটি কোটি ফেস মাস্ক এখন পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য চরম বিপদ ডেকে আনছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অপরিকল্পিতভাবে ফেলে দেওয়া এই প্লাস্টিক মাস্কগুলো ভেঙে তৈরি হচ্ছে মাইক্রোপ্লাস্টিক ও বিপজ্জনক বিসফেনল বি-এর মতো রাসায়নিক পদার্থ। বিজ্ঞানীরা এই বর্জ্য মাস্ককে ‘কেমিক্যাল টাইম বোম’ হিসেবে আখ্যা দিয়েছেন, যার ফলে হরমোনজনিত জটিল রোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়ছে। প্রতি মাসে প্রায় ১২,৯০০ কোটি মাস্ক ব্যবহৃত হওয়ায় এর সঠিক নিষ্পত্তির অভাবই এই সমস্যার মূল কারণ।