মানুষের বাচ্চার আকারের ব্যাঙ! সলোমন দ্বীপপুঞ্জের এই ছবি দেখে চোখ কপালে নেটিজেনদের
October 7, 2025

সলোমন দ্বীপপুঞ্জে শূকর শিকারের সময় শ্রমিকদের হাতে ধরা পড়েছে মানুষের বাচ্চার আকারের এক বিশাল ব্যাঙ, যার ছবি তুলেছেন হোনিয়ারা-র বাসিন্দা জিমি হুগো এবং তা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিরল প্রজাতির এই বিশাল জলজ ব্যাঙ, যার বৈজ্ঞানিক নাম ‘Cornufer guppyi’ এবং স্থানীয়দের কাছে ‘বুশ চিকেন’ নামে পরিচিত, বাসস্থান হ্রাস ও দূষণের কারণে ক্রমশ বিলুপ্তির পথে।