ভারতের জাতীয় পশু বাঘ, পাকিস্তানের কী, নাম শুনলে অবাক হবেন
October 6, 2025
October 7, 2025

ভারতের জাতীয় প্রাণী যেখানে শক্তি ও ক্ষিপ্রতার প্রতীক বাঘ, সেখানে প্রতিবেশী দেশ পাকিস্তানের জাতীয় পশু হলো এক বিশেষ প্রজাতির পাহাড়ি ছাগল, যার নাম মারখোর। এই মারখোর তার বিশাল ঘূর্ণায়মান শিং এবং লোকবিশ্বাস অনুসারে সাপকে মেরে ফেলার বৈশিষ্ট্যের জন্য পরিচিত, পশতু ভাষায় যার অর্থ ‘সাপভক্ষক’। এই বিরল প্রাণীটি মূলত পাকিস্তান ও আফগানিস্তানের রুক্ষ পাহাড়ি অঞ্চলে বাস করে এবং এর এই বিশেষ গুণের কারণেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই মারখোরকে তাদের প্রতীক হিসেবে ব্যবহার করে।