ভারতের অর্ধেক জলমগ্ন, আবহাওয়া বিজ্ঞানীদের চাঞ্চল্যকর তথ্য, এই বছর কেন রেকর্ড বৃষ্টিপাত হল!
October 6, 2025
October 7, 2025

২০২৫ সালে বর্ষার ভয়াবহতা সমস্ত অতীত রেকর্ড ভেঙে দিয়েছে, যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন বলে মনে করছেন বিজ্ঞানীরা। মে মাসে বৃষ্টিপাত ১২৫ বছরের রেকর্ড ভেঙেছিল, অর্থাৎ শেষবার ১৯০০ সালে এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। দেশের প্রায় ৯৫% এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে বন্যা ও বিধ্বংসী পরিস্থিতি তৈরি হয়েছে। একটানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধস ও মেঘ ভাঙা বৃষ্টি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা সমতল ও পাহাড়—উভয় অঞ্চলেই চরম দুর্ভোগের সৃষ্টি করেছে।