ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কে কেন কথা বলা জরুরি? ৫ সহজ পরামর্শে মিলবে সমাধান
October 7, 2025

ব্যস্ততা ও আধুনিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে জীবনে সহজ, ফলপ্রসূ কথোপকথনের গুরুত্ব কমে আসছে, যা ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে পেশাগত জীবনেও তৈরি করছে নানা জটিলতা। মনোবিদদের মতে, সম্পর্ক ও বন্ধুত্ব অটুট রাখতে এবং ভুল বোঝাবুঝি এড়াতে মন দিয়ে শোনা, মূল প্রসঙ্গে থাকা, সহজ ভাষা ব্যবহার, ইঙ্গিতে মনোভাব বোঝা ও নিশ্চিতকরণের মাধ্যমে অর্থপূর্ণ কথোপকথনে সুফল পাওয়া সম্ভব।