বোটল খুললেই শেষ, মদ কতদিনে খারাপ হয়, জানেন?
October 6, 2025
October 7, 2025

মদ যত পুরোনো হয়, স্বাদ-গন্ধ তত বাড়ে শোনা গেলেও, বোতল খোলার পর এর মেয়াদ সীমিত। খোলা হুইস্কি ও ভদকা শীতল, অন্ধকার স্থানে রাখলে গন্ধ বা স্বাদের বিশেষ পরিবর্তন ছাড়াই তুলনামূলক বেশি দিন অর্থাৎ প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকে। তবে খোলা রাম ৬ মাস পর থেকেই স্বাদ হারাতে শুরু করে। অন্যদিকে, ওয়াইন ৫ থেকে ৬ দিনের মধ্যে শেষ করে ফেলা উচিত, যেখানে বিয়ার খোলার পর এক দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। আলো, গরম ও বাতাস থেকে দূরে রাখাই এই পানীয়গুলির সুরক্ষার মূল মন্ত্র।