বিস্ময়কর দাবি! ১০ বার পালানোর পর প্রেমিকের সাথে ১৫ দিন, স্বামীর সাথে ১৫ দিন থাকতে চান মহিলা
October 6, 2025
October 7, 2025

উত্তরপ্রদেশের রামপুরে স্বামী ও প্রেমিকের মধ্যে সময় ভাগ করে থাকার চাঞ্চল্যকর দাবি তুললেন এক মহিলা। বারবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর এবার পঞ্চায়েতে তিনি প্রস্তাব দিয়েছেন—মাসের ১৫ দিন স্বামীর সাথে এবং বাকি ১৫ দিন প্রেমিকের সাথে থাকবেন। এই অদ্ভুত দাবিতে হতবাক হয়েছেন পঞ্চায়েত এবং স্থানীয় গ্রামবাসীরা। স্বামী ইতিমধ্যেই সম্পর্ক থেকে মুক্তি চেয়েছেন।