বিরল ঘটনা! তিন যৌনাঙ্গ নিয়ে শিশুর জন্ম, চিকিৎসকরাও হতবাক

উত্তরাঞ্চলে মসুলের কাছে এক বিরল শিশুর জন্ম হয়েছে, যার রয়েছে তিনটি জননাঙ্গ। চিকিৎসকরা এই ঘটনা দেখে বিস্মিত, কারণ তারা বলছেন, একাধিক জননাঙ্গ নিয়ে শিশুর জন্মের এমন ঘটনা আগে কখনও দেখেননি। সাধারণত হাত বা পায়ের আঙুলের সংখ্যায় পরিবর্তন দেখা গেলেও, জননাঙ্গের ক্ষেত্রে এমনটা নজিরবিহীন। এই পরিস্থিতিকে বিজ্ঞানের পরিভাষায় ‘ট্রাইফালিয়া’ বলা হচ্ছে, যা ৫০ থেকে ৬০ লাখ শিশুর জন্মের মধ্যে মাত্র একবার দেখা যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
শিশুটির তিনটি জননাঙ্গের মধ্যে দুটি ছিল অতিরিক্ত—একটি ২ সেন্টিমিটার এবং অন্যটি ১ সেন্টিমিটার লম্বা—যা মূল জননাঙ্গ থেকে আলাদা। চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় কোনো জটিলতা বা বংশগত কারণ এর জন্য দায়ী হতে পারে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ সার্জারিতে এই বিরল ঘটনাটি প্রকাশিত হয়েছে। বর্তমানে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে এই দুটি অতিরিক্ত জননাঙ্গ অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বজুড়ে যদিও দ্বৈত জননাঙ্গ বা ‘ডাইফালিয়া’-এর প্রায় ১০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে, তবে তিনটি জননাঙ্গ নিয়ে জন্মের এটিই প্রথম স্বীকৃত ঘটনা।