বিধায়কের ‘অভিমানে’ ফের কি জার্সি বদল? দলবদলের প্রবল জল্পনা!
October 7, 2025

বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শহরের উন্নয়ন থমকে যাওয়ার অভিযোগ করেন তিনি। প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে পুজো কার্নিভালে অংশ না নেওয়ার ঘোষণায় দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। বিধানসভা ভোটের আগে এই ঘটনা সম্ভাব্য দলবদলের ইঙ্গিত দেওয়ায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।