প্রেমিকার ‘খারাপ স্বভাব’ দেখলেই কি সরে আসবেন? মনস্তত্ত্ববিদরা যা বলছেন
November 19, 2025

প্রেমে পড়ার পর সঙ্গীর কিছু অপছন্দের স্বভাব বা নেতিবাচক দিক আবিষ্কার হলে সম্পর্ক ভেঙে দেওয়া উচিত কিনা, সেই দ্বিধায় অনেকেই ভোগেন। মনোবিজ্ঞানীরা বলছেন, অপছন্দের স্বভাব দেখলেই মুখ ফিরিয়ে আসা বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। বরং নিজেকে কয়েকটি প্রশ্ন করুন: যা পাচ্ছেন না তার পাল্লাই কি ভারী? সঙ্গীর মধ্যে আপনার প্রতি আবেগ, সহানুভূতি ও শ্রদ্ধা রয়েছে কিনা? কারণ, সম্পর্ক ধরে রাখার জন্য পারস্পরিক আস্থা ও বিশ্বস্ততা সব হিসেবের ঊর্ধ্বে। সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, তবে সহনশীলতা ও প্রাপ্তির যোগফলই বলে দেবে সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেবেন কিনা।