পুজোর দিন পুরোহিত নেই? নিজেই করুন লক্ষ্মী আরাধনা, জেনে নিন সহজ নিয়ম
October 7, 2025

প্রতিটি বাঙালি বাড়িতে লক্ষ্মীপুজো হয় বলে এই দিন পুরোহিতের ঘাটতি দেখা যায়। তাই চিন্তা না করে নিজেই দেবীর আরাধনা করুন। এর জন্য স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোস্থল পরিষ্কার করে নিন এবং গঙ্গাজল ছিটিয়ে নিজেকে ও উপস্থিত সকলকে শুদ্ধ করে পুজো শুরু করুন।