নিজ কন্যার ধর্ষণ: মাকে ২৫ বছরের জেল! হাইকোর্ট যা বললেন
October 6, 2025
October 7, 2025

দিল্লি হাইকোর্ট সম্প্রতি এক যুগান্তকারী রায়ে ১১ বছরের কন্যাকে বারবার ধর্ষণের ঘটনায় সহায়তা করার জন্য মায়ের ২৫ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। বিচারপতি স্বর্ণকান্তা শর্মার বেঞ্চ ট্রায়াল কোর্টের রায়কে সঠিক বলে উল্লেখ করে জানিয়েছেন, যে মায়ের কর্তব্য ছিল সন্তানকে রক্ষা করা, তিনি নিজেই অপরাধে সক্রিয়ভাবে মদত দিয়েছেন, যা ভুক্তভোগী শিশুর উপর গুরুতর মানসিক আঘাত এনেছে। এই জঘন্য অপরাধে বাবা অভিযোগ জানানোর পর তদন্ত শুরু হয় এবং ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে মামলা রুজু হয়েছিল।