ট্রেন আসছে, হঠাৎ লাইনে ‘খটখট’ শব্দ! এক যুবকের তৎপরতায় বাঁচল শত শত জীবন
October 6, 2025
October 7, 2025

আলিপুরদুয়ার-কোচবিহার রেলপথে কালজানি ব্রিজের কাছে রেললাইনের সংযোগস্থলে একাধিক নাট-বল্টু খোলা দেখে বড়সড় দুর্ঘটনা রুখলেন স্থানীয় যুবক ভাস্কর চন্দ। মালগাড়ি পার হওয়ার পর অদ্ভুত শব্দ শুনে তিনি লাইনের দিকে ছুটে যান এবং বিপদের আঁচ করে সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ করে রেল কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে দ্রুত রেলকর্মীরা এসে লাইন মেরামত করলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল; যুবকের তাৎক্ষণিক বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেছে রেল।