ট্রেনে এসি কোচের কম্বল চুরি, প্রথম শ্রেণির কামরায় যা ঘটল, কোচ অ্যাটেনডেন্টকে দেখে যাত্রীর সাফাই

পুরুষোত্তম এক্সপ্রেসের ফার্স্ট এসি কামরায় চাঞ্চল্য, যখন এক যাত্রী পরিবারের ব্যাগ থেকে একে একে উদ্ধার হল রেলের কম্বল, চাদর ও তোয়ালে। কোচ অ্যাটেনডেন্ট ব্যাগ থেকে চারটি সেটের বিছানার চাদর ও তোয়ালে বের করে আনেন এবং যাত্রীর কাছে হয় জিনিসগুলি ফেরত দিতে, নয়ত ৭৮০ টাকা জরিমানা দেওয়ার দাবি জানান। যদিও ওই পরিবার ভুলবশত জিনিসগুলি ব্যাগে ভরে ফেলার দাবি করেন, কিন্তু রেল কর্মী সেই কথা মানতে নারাজ হন। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই অবাক হয়েছেন, কারণ প্রথম শ্রেণির মতো অভিজাত কোচেও চুরির ঘটনা সামনে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *