জন্ম নিল পৃথিবীর বিরলতম শিশু! দুটি মাথা, দুটি হৃদপিণ্ড-ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই চমকে গেল সবাই

মধ্যপ্রদেশের ইনদওরের এক হাসপাতালে জন্ম নিয়েছে এক অত্যন্ত বিরল শিশু, যার রয়েছে দুটি মাথা এবং দুটি হৃৎপিণ্ড। এই জটিল জন্মগত অবস্থাকে চিকিৎসা পরিভাষায় ডাইসেফালিক প্যারাপাগাস বলা হয়। সি-সেকশন অপারেশনের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে জন্মের পর থেকেই ভেন্টিলেটরে রাখা হয়েছে, কারণ তার দুটি হৃৎপিণ্ডের একটি অগঠিত এবং অন্যটি ত্রুটিপূর্ণ, যার ফলে রক্ত সঞ্চালন বজায় রাখা অত্যন্ত কঠিন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *