‘চোর-চোর’ বলে যাকে মারধর, পরের দিনই তাকে মেয়ের জামাই বানাল পরিবার! রাতের ঘটনা ফাঁস হতেই ভোলবদল
October 7, 2025

উত্তরপ্রদেশের জৌনপুরে গভীর রাতে প্রেমিকার বাড়িতে ঢোকা এক যুবককে প্রথমে ‘চোর’ সন্দেহে মারধর করে পরিবার। পরে যুবকটি নিজের পরিচয় ও আসার কারণ জানালে পরিবারের সদস্যরা চমকে যায়। এরপরই নাটকীয় মোড়, পরের দিন সকালে মার খাওয়া সেই প্রেমিককেই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে জামাই হিসেবে গ্রহণ করে তারা।