চেনা মানুষদের দেখেও কুকুর কেন ঘেউ ঘেউ করে? জানুন আসল কারণ !
November 19, 2025

কুকুর তাদের প্রখর ঘ্রাণশক্তি ও সংবেদনশীলতা দিয়ে মানুষের আবেগ, শরীরী ভাষা এবং বিশেষ গন্ধ (যেমন তীব্র সুগন্ধি বা মদের গন্ধ) সহজেই শনাক্ত করতে পারে, যা তাদের সতর্ক করে তোলে। গবেষণায় দেখা গেছে, মানসিকভাবে চাপে থাকা বা দুর্বল মানুষদের দেখলে কুকুর বেশি সজাগ হয়, আবার দ্রুত হাঁটা বা চোখে চোখ রেখে এগিয়ে আসার মতো কিছু আচরণকে কুকুর হুমকি হিসেবে ধরে নিয়ে আত্মরক্ষার জন্য চিৎকার করতে পারে।