কলিযুগের ‘নস্ট্রাডামাস’ বিড়াল! পাঞ্জার ছোঁয়ায় ট্যারো কার্ড দিয়ে ভবিষ্যদ্বাণী, চমকে দিয়েছে হাজারো মানুষকে
October 7, 2025

সাত বছর বয়সী কোল নামের এক কালো বিড়াল তার অবিশ্বাস্য দক্ষতার জন্য সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে—ট্যারো কার্ডের মাধ্যমে সে নাকি নিখুঁত ভবিষ্যদ্বাণী করে। এমি কুক নামের এক নারী কোলকে আশ্রয় কেন্দ্র থেকে দত্তক নিয়েছিলেন, যেখানে দুর্বলতার কারণে তাকে ত্যাগ করা হয়েছিল; এখন দেখা যাচ্ছে, কোল তার পা দিয়ে স্পর্শ করে বা দাঁত দিয়ে তুলে নেওয়া কার্ডের মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যা, চাকরি সংক্রান্ত জটিলতা এবং আসন্ন পরিবর্তন সম্পর্কে সঠিক ইঙ্গিত দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার এই রিডিং গুলি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে এবং তার আশ্চর্য নির্ভুলতার জন্য কোল এখন ইন্টারনেট দুনিয়ায় ‘ম্যাজিক্যাল ক্যাট’ নামে পরিচিত।