কম নম্বর পেয়েও হাল ছাড়েননি, গুগল থেকে বছরে ২ কোটি টাকার প্যাকেজ পেলেন ঝাড়খণ্ডের শিবম
October 6, 2025
October 7, 2025

ঝাড়খণ্ডের গুমালা জেলার শিবম রাজ দ্বাদশ শ্রেণীতে প্রত্যাশিত নম্বর না পেয়েও ভেঙে পড়েননি, বরং দৃঢ় সংকল্পের সঙ্গে লড়াই চালিয়ে যান। বিআইটি মেসরা থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর তিনি ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন এবং গুগলে বার্ষিক প্রায় ২ কোটি টাকার বিশাল প্যাকেজ নিয়ে যোগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর এই সাফল্য প্রমাণ করে, ব্যর্থতা নয়, বরং ক্রমাগত শেখা ও প্রচেষ্টা চালিয়ে যাওয়াই সাফল্যের আসল চাবিকাঠি।