এই গ্রামে বৃষ্টি এলেই মাটি ফুঁড়ে ওঠে হীরে লাখ টাকার ভাগ্য বদলান গ্রামবাসী
November 19, 2025

আন্ধ্রপ্রদেশের কুরনুল ও অনন্তপুর জেলার জোন্নাগিরি, তুগলি-সহ কয়েকটি গ্রামে প্রতি বছর বর্ষার প্রথম বৃষ্টিতেই মাটির নিচ থেকে উঠে আসে দামি হীরে, যার খোঁজে স্থানীয় কৃষক ও শ্রমিক থেকে শুরু করে বহিরাগতরাও ভিড় করেন। এই ‘হীরে সিজন’-এ সাধারণ কাঠি ও ঝাঁঝরি ব্যবহার করেই মানুষ খুঁজে পান লাখ লাখ টাকার হীরে, যেমন ২০১৯ সালে এক শ্রমিকের ১৪ লক্ষ টাকার হীরে প্রাপ্তি কিংবা ২০২১ সালে দুই শ্রমিকের ৭০ লক্ষ ও ৫০ লক্ষ টাকার হীরে বিক্রির ঘটনাও ঘটেছে।