উড়ানের আগেই বিমানে তীব্র ঝাঁঝালো গন্ধ, উড়ানের ঠিক আগে কেন বাতিল হলো ফ্লাইট? সিট ছেড়ে উঠে পড়লেন সবাই
October 7, 2025

প্রয়াগরাজ বিমানবন্দরে বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইটে উড়ানের ঠিক আগে কেবিনে হঠাৎ তীব্র পেট্রোলজাতীয় গন্ধ ছড়িয়ে পড়ায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে ইন্ডিগো কর্তৃপক্ষ বিমানটি উড়ানের অনুপযোগী ঘোষণা করে ফ্লাইট বাতিল করে দেয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।