আর ঝগড়া নয়! শাশুড়ি-শ্বশুরের সেবা করলেই গ্রামে ‘পুরস্কার’ পাচ্ছে বধূরা, চলছে নজরদারি
October 6, 2025
October 7, 2025

মধ্যপ্রদেশের সিধি জেলার পানওয়ার চৌহানান গ্রামে শ্বশুরালয়ের সদস্যদের সঙ্গে প্রায় প্রতিটি বাড়িতেই অশান্তির খবর আসায় গ্রামবাসীরা এক অভিনব উদ্যোগ নিয়েছেন। গ্রামের প্রবীণদের সেরা সেবা প্রদানকারী পুত্রবধূকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত; যার ফলে গত দুই মাসে গ্রামটিতে পারিবারিক কলহ অনেকটাই কমে এসেছে এবং পুত্রবধূরা সম্মানের লোভে স্বতঃস্ফূর্তভাবে শ্বশুর-শাশুড়ির যত্ন নিচ্ছেন।