আপনার সুগার কি লাগামছাড়া, ডায়েটে কি নারকেল রাখবেন, চিকিৎসকরা যা বলছেন
October 6, 2025
October 7, 2025

ডায়াবেটিস রোগীরা কি রোজকার ডায়েটে নারকেল রাখতে পারেন? চিকিৎসকদের মতে, সঠিক পরিমাণে গ্রহণ করলে নারকেল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে। নারকেলের সাদা শাঁসে আঁশ ও খনিজ পদার্থ বেশি থাকে এবং এর গ্লাইসেমিক সূচকও কম। আঁশ হজম প্রক্রিয়াকে ধীর করে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি কমায়। তবে এতে স্যাচুরেটেড ফ্যাট ও ক্যালোরি বেশি থাকায়, প্রতিদিন ৩০-৪০ গ্রাম বা পরিমিত মাত্রায় নারকেল খাওয়া উচিত, অন্যথায় হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।