অষ্টম স্বামীকেও ফাঁকি দিয়ে নবম শিকারের খোঁজে ছলনাময়ী শিক্ষিকা! কোটি টাকা হাতিয়ে অবশেষে শ্রীঘরে
October 8, 2025

এক, দু’জন নয়, গত ১৫ বছরে মোট আট জন পুরুষকে বিয়ের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষিকা সামিরা ফতিমা-র বিরুদ্ধে। নবম শিকারের সঙ্গে দেখা করার সময় নাগপুরে গ্রেফতার হন এই ‘লুটেরি কনে’। বিবাহ সংক্রান্ত ওয়েবসাইট ও ফেসবুক ব্যবহার করে সহানুভূতি আদায় করে প্রতারণা করতেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে।