অশালীন আচরণ, হাতেনাতে ধরা পড়তেই জিআরপির কাতর আর্জি, ‘চাকরি চলে যাবে, ক্ষমা করুন’

গত ১৪ অগাস্ট রাতে ট্রেনে ঘুমন্ত এক ছাত্রী, যিনি দিল্লি থেকে ফিরছিলেন, তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এসকর্ট ডিউটিতে থাকা জিআরপি কনস্টেবল আশীষ গুপ্ত। আচমকা এই ঘটনায় ছাত্রীটি প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত পালাতে চেষ্টা করে। ছাত্রী তৎক্ষণাৎ ঘটনার ভিডিও করেন এবং রেল হেল্পলাইন ১৩৯-এ অভিযোগ দায়ের করেন। কানপুরে ট্রেন পৌঁছলে অভিযুক্ত কনস্টেবল হাতজোড় করে ‘চাকরি চলে যাবে’ বলে ক্ষমা চাইতে থাকে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রয়াগরাজ জিআরপি-তে কর্মরত ওই কনস্টেবলকে দ্রুত বরখাস্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *