অবিশ্বাস্য! ৭৩ বছর বয়সি মহিলার পেটে ৩০ বছর ধরে লুকিয়ে ছিল ‘পাথরের শিশু’
October 7, 2025

সম্প্রতি সামনে এল এক বিরল চিকিৎসাগত বিস্ময়—এক ৭৩ বছর বয়সি মহিলার সিটি স্ক্যানে ধরা পড়েছে তার পেটে ৩০ বছর পুরোনো একটি ‘স্টোন বেবি’ বা লিথোপেডিয়ন। এটি এমন একটি পরিস্থিতি, যেখানে মৃত ভ্রূণ পেটের গহ্বরে ক্যালসিয়াম জমাট বেঁধে পাথরের মতো শক্ত হয়ে যায়। সারা বিশ্বেই এই ঘটনাটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এমন কেস মাত্র ৩০০ বার নথিভুক্ত হয়েছে বলে জানা যায়।