অবিশ্বাস্য মৃত্যু! সামান্য আঁচড়ে জলাতঙ্ক ইন্সপেক্টরের প্রাণ কাড়ল
October 6, 2025
October 7, 2025

মুম্বই পুলিশের ইন্সপেক্টর বনরাজ মাঞ্জারিয়ার মৃত্যু নতুন করে উদ্বেগ বাড়াল। পোষা কুকুরের কামড় নয়, পায়ে সামান্য আঁচড়ের ফলেই তিনি জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যান। চিকিৎসকরা জানাচ্ছেন, কুকুর বা বিড়াল থাবা চেটে নিয়ে আঁচড় দিলে সেই লালা থেকে সংক্রমণ ছড়াতে পারে। এমনকি টিকাবিহীন পোষা প্রাণীও বিপদের কারণ হতে পারে, তাই সামান্যতম আঁচড়ও উপেক্ষা না করে অবিলম্বে টিকা নেওয়া জরুরি।