অবিশ্বাসে হতবাক আত্মীয়রা! চিতা থেকে ধোঁয়া উঠতেই উঠে দৌড় দিল ‘মৃত’ ব্যক্তি
October 8, 2025

শ্মশানে শেষকৃত্যের সব প্রস্তুতি সারা। চিতায় শুইয়ে দেওয়া হয়েছে ‘মৃত’ বৃদ্ধকে, ধরানো হয়েছে আগুন। কিন্তু চিতায় ধোঁয়া সবে উঠতে শুরু করেছে, ঠিক তখনই সবাইকে স্তম্ভিত করে কাঠের স্তূপ সরিয়ে উঠে দাঁড়ালেন এবং দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালালেন সেই ব্যক্তি। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে শেষকৃত্যে উপস্থিত আত্মীয়-স্বজনেরা হতবাক হয়ে যান। যদিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার স্থান ও সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।