অবিশাস্য! রেললাইনে বেপরোয়া গাড়ি, ২০ জনের দলবল ধাওয়া করে টেনে-হিঁচড়ে বের করল মহিলাকে
October 6, 2025
October 7, 2025

হায়দরাবাদের শঙ্করপল্লীর কাছে এক চাঞ্চল্যকর ঘটনায় এক মহিলা মদ্যপ অবস্থায় সরাসরি রেললাইনে কিয়া সনেট গাড়ি নিয়ে ঢুকে পড়েন। রেলওয়ে কর্মীরা তাড়া করলে তিনি গাড়িটি সরানোর সময় গাছে ধাক্কা মারেন। প্রায় ২০ জন কর্মী ও পুলিশ মিলে ওই মহিলাকে টেনে বের করে হেফাজতে নেয়। এই ঘটনার ফলে বেঙ্গালুরু-হায়দরাবাদ রুটে ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।