৫ দিন ধরে এক পোশাকেই ঘোরেন স্বামী-করেন না স্নান ও ব্রাশ, স্ত্রীর মামলায় আদালত দিল বড় রায়
October 7, 2025

ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাবের জেরে স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন তুরস্কের এক স্ত্রী। আদালত জানায়, স্বামী ৫ দিন ধরে এক পোশাকে থাকতেন এবং ঠিকমতো স্নান বা দাঁত মাজতেন না, ফলে স্ত্রীর জীবন অসহনীয় হয়ে উঠেছিল। আদালত ওই দম্পতির বিবাহবিচ্ছেদ মঞ্জুর করে এবং স্বামীকে স্ত্রীকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় সাড়ে ১৬ হাজার ডলার (১৩.৬৮ লাখ টাকা) দিতে নির্দেশ দেয়।