২৬ লক্ষ বেতন সত্ত্বেও সংসার চালাতে হাঁসফাঁস স্বামী, স্ত্রী কাজ না করায় ‘ক্লান্ত’ ইঞ্জিনিয়র
October 7, 2025

গুরুগ্রামের এক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়র বার্ষিক ২৬ লক্ষ টাকা আয় করেও পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় অর্থ সঞ্চয়ে অক্ষমতার কথা জানিয়েছেন। মাসিক প্রায় ১৫,০০০ টাকা হাতে থাকায় তাঁর অভিযোগ, সংসার ও মেয়ের স্কুল খরচ, ভাড়া, ইএমআই এবং বাবা-মায়ের কাছে টাকা পাঠানোর চাপ সামলাতে গিয়ে তিনি ‘আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত’, যদিও তাঁর ৩০ বছর বয়সী স্ত্রী সাত বছর ধরে কোনও কাজ করেন না।