হাড়ের জোর বাড়াতে প্রতিদিন আর দুধ চাই না! শুধু ৩০ গ্রাম খেলেই মিলবে পর্যাপ্ত ক্যালসিয়াম
October 7, 2025

হাড় মজবুত রাখতে দুধের বদলে এবার পাতে রাখুন চিজ (Cheese)। ইন্টারন্যাশনাল অস্টিওপরোসিস ফাউন্ডেশনের (IOF) তথ্য অনুযায়ী, ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস হলো চিজ। মাত্র ৩০ গ্রাম হার্ড চিজেই (Hard Cheese) মিলবে প্রায় ২০০ মিলিলিটার দুধের সমান ক্যালসিয়াম। প্রতিদিন এই পরিমাণ চিজ খেলে তা অস্টিওপরোসিসের মতো রোগ থেকে আপনার অস্থি রক্ষা করতে পারে। তবে ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি অপরিহার্য, তাই ১৫-২০ মিনিট সূর্যের আলোয় থাকা জরুরি।