হলুদ-আদা কী শুধুই মশলা রোগ প্রতিরোধের ম্যাজিক জানলে অবাক হবেন
October 7, 2025

আদা ও হলুদে থাকা প্রাকৃতিক উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। আদার উষ্ণ প্রকৃতি সর্দি, কাশি ও গলা ব্যথায় আরাম দেয় এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ জয়েন্টের ব্যথা কমাতে সহায়ক। অন্যদিকে, হলুদের সঙ্গে গোলমরিচ ও আদার মিশ্রণে তৈরি ঘরোয়া কাড়া ভাইরাল জ্বর এবং এর আনুষঙ্গিক দুর্বলতা, ক্লান্তি, গাঁটে ব্যথায় দ্রুত স্বস্তি দিতে পারে। সুস্থ থাকতে এই দুই প্রাকৃতিক উপাদানের ব্যবহার স্বাস্থ্য সুরক্ষার এক সহজ উপায়।