হবু বর ও বাবার গোপন চুক্তি জানতেই বিয়ের দুই সপ্তাহ আগে সিদ্ধান্ত বদল কনের
October 8, 2025

বিয়ের মাত্র দুই সপ্তাহ আগে এক মহিলা তাঁর বাগদত্তা ও বাবার মধ্যে হওয়া একটি গোপন চুক্তি জানতে পারেন। মূলত আর্থিক নিরাপত্তার জন্য বাবার শর্তে বর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ‘প্রি-ন্যাপ’ চুক্তিতে স্বাক্ষর করেন—যা মেয়েটির অগোচরে ঘটেছিল। এতে অপমানিত ও বিশ্বাসঘাতকতার শিকার মনে করে ওই নারী বিয়েটি ভেঙে দেন, যদিও বাগদত্তা ও পরিবার তাঁকে বোঝানোর চেষ্টা করে।