স্বামীর মৃত্যুর পর মদ্যপান করিয়ে বৌদিকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় গলা টিপে খুন করে লাশের পাশে ঘুমিয়ে পড়ল দেবর

ছত্তিশগড়ের বালোদ জেলায় দেবর অমন কুমার সেমরে ভাই-হারা ভাবি প্রীতি সেমরের উপর বিয়ের জন্য চাপ দিচ্ছিল। ৩০ সেপ্টেম্বর রাতে ভাড়া বাড়িতে প্রীতিকে জোর করে মদ খাইয়ে সে তার পাশে শুয়ে পড়ে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রীতি রাজি না হওয়ায় রাগে-হতাশায় ও মদ্যপ অবস্থায় তাকে গলা টিপে খুন করে এবং সারারাত সেই লাশের পাশে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। ২ অক্টোবর প্রীতির মা-মেয়ে ফিরে এলে প্রতিবেশীদের সাহায্যে দরজা খুলে ঘটনাটি নজরে আসে, সেই সময় পালাতে গিয়ে ধরা পড়ে অভিযুক্ত দেবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *