‘সুপারফুড’ বিট! ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি কমানোর চাবিকাঠি
November 19, 2025

শীতকালে পাওয়া সুপারফুড বিট নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে, ত্বক উজ্জ্বল রাখে এবং হজমশক্তি বাড়ায়। গবেষণায় দেখা গেছে, এর বেটানিন নামক উপাদান ক্যানসার কোষের বৃদ্ধি রোধে সাহায্য করে এবং বিটের নাইট্রেট রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকিও কমায়।