ভয়ঙ্কর বিষধর সাপের ছোবলে ১১ মাসের শিশুর যমে-মানুষে টানাটানি, তারপর ঘটলো এক অলৌকিক ঘটনা !

ছত্তিশগড়ের জগদলপুরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যেখানে ক্রেট সাপের বিষাক্ত ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ১১ মাসের এক শিশুকে জীবন ফিরিয়ে আনলেন চিকিৎসকরা। বিজাপুরের মাড্ডেড ব্লকের তোয়নार গ্রামের আল্পনা নামের ওই শিশুটিকে ১৭ জুন রাতে সাপ কামড়ায়, যার ফলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। দ্রুত জগদলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে, ৯ সদস্যের একটি বিশেষ দল শিশুটিকে টানা ৯৭ ঘণ্টা ভেন্টিলেটরে রেখে চিকিৎসা দেয়। অবশেষে, ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে নিউরোটক্সিক বিষের কবল থেকে মুক্ত হয়ে শিশুটি সুস্থভাবে বাড়ি ফেরে, যা চিকিৎসক মহলে টিমওয়ার্ক ও সফল চিকিৎসার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *