বিরাট প্রতারণার ফাঁদ! সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের প্যান্ট্রি কারে RPF-এর তল্লাশি, যা দেখে চোখ কপালে রেল কর্তৃপক্ষের
October 7, 2025

উত্তর-পূর্ব রেলের ১২৫৬৫ সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে অভিযান চালিয়ে প্যান্ট্রি কারের ভেতর থেকে মোট ২৪ জন টিকিটবিহীন যাত্রীকে আটক করেছে আরপিএফ। বাদশাহনগর ও আইশবাগের মধ্যে সিনিয়র ডিসিএম আশুতোষ গুপ্তের নেতৃত্বে চালানো এই তল্লাশিতে দেখা যায়, প্যান্ট্রি কর্মীরাই যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে ভ্রমণের সুযোগ করে দিচ্ছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই ২৪ জন যাত্রীর কাছ থেকে মোট ২৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্যান্ট্রি কার পরিচালনার দায়িত্বে থাকা লাইসেন্সপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে রেল কর্তৃপক্ষ।