বিয়ে বহির্ভূত সম্পর্কের জের? হাসপাতালে প্রসব, স্বামীর দাবি ‘আমি তো ১ বছর ধরে বাইরে’

উত্তরপ্রদেশের এটায় কিডনির পাথরের ব্যথা নিয়ে হাসপাতালে এসে এক নারীর প্রসব হওয়ায় চরম নাটক। স্ত্রী ছয় সন্তানের মা হলেও গত এক বছর ধরে বাইরে থাকা স্বামী প্রশ্ন তোলেন, তিনি বাড়িতে না থাকলে স্ত্রী কীভাবে অন্তঃসত্ত্বা হলেন? রবিবার গভীর রাতে মেডিকেল কলেজের জরুরি বিভাগে ঘটনাটি ঘটলে রোগীর স্বামী তুমুল হৈচৈ শুরু করেন, পরে অবশ্য মুচলেকা দিয়ে স্ত্রীকে বাড়ি নিয়ে যান। তবে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয়, কিন্তু সে পথেই মারা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *