বিয়ের স্বপ্ন নিয়ে প্রেমিকের সঙ্গে পালানো! সকালে তরুণীর আসল চেহারা দেখেই চোখ কপালে যুবকের
October 7, 2025

ইন্টারনেট মাধ্যমে আলাপ ও বন্ধুত্ব গড়িয়েছিল প্রেমে, এরপর ঘর বাঁধার স্বপ্ন নিয়ে যুবকের সঙ্গে পালিয়েছিল তরুণী। তবে রাতে পালানোর পর ভোরে প্রেমিকার আসল চেহারা দেখেই যুবকের ভালোবাসার উন্মাদনা মুহূর্তে উধাও হয়ে যায়। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছবির সঙ্গে তরুণীর মুখের কোনো মিল ছিল না। এরপর প্রেমিকা অন্য কেউ দাবি করে যুবক তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য সুসীর পুলিশের হাতে তুলে দেয়। পরে সাাবাদাদ থানার পুলিশ এসে দু’জনকেই সঙ্গে নিয়ে যায়।