বিবাহের আগে প্রেমিকের ডাকে সাড়া, রাত কাটল পাশের ছাদে: সকালে মিলল যুবতীর নিথর দেহ!
October 7, 2025

রাজস্থানের কোটায় এক চাঞ্চল্যকর ঘটনায় বিয়ের ঠিক আগে এক যুবতীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। ওই যুবতীর মরদেহটি তার প্রতিবেশী শৈতান সিং-এর ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সম্প্রতি বাগদান হওয়ায় যুবতী প্রতিবেশী বন্ধুর সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন। পুলিশ সন্দেহ করছে, ক্ষুব্ধ শৈতান সিং-ই রাতে ডেকে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং সে বর্তমানে পলাতক। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে।