বড় বিশ্বাসঘাতকতা! B-2 স্টিলথ বোমারু বিমানের জনকই ফাঁস করলেন গোপন তথ্য, জেল হলো ৩২ বছরের
October 6, 2025
October 7, 2025

মুম্বইয়ে জন্মগ্রহণকারী প্রখ্যাত স্পেস ইঞ্জিনিয়ার নোশির গোয়াড়িয়া, যিনি আমেরিকার B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমানের নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাঁকে ২০০৫ সালে সামরিক গোপনীয় তথ্য চিনের কাছে বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয়। গোয়াড়িয়া B-2-এর স্টিলথ এক্সহস্ট নজল ডিজাইন করেছিলেন, যা বিমানটিকে রাডার ও তাপ সেন্সরের কাছে অদৃশ্য করে তোলে। ব্যক্তিগত লাভের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ২০১০ সালে মার্কিন আদালত তাঁকে ৩২ বছরের কারাদণ্ড দেয়, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচরবৃত্তির মামলা হিসাবে পরিচিত।